উবার এক হাজার কোটি যাত্রা পেরোল
প্রকাশঃ ১২:৫০ মিঃ, জুলাই ২৭, ২০১৮
এক হাজার কোটি-যেভাবেই হিসাব করুন, সংখ্যাটা অনেক বড়। উবার সংখ্যাটা পূরণ করে গত ১০ জুন। মাইলফলক ছোঁয়ার সময়টাতে ২১টি দেশে ১৭৩টি ট্রিপ এবং পাঁচটি দেশে উবার ইটসের রাইড চালু ছিল। এই ট্রিপগুলোর মধ্যে সংক্ষিপ্ততম হলো অর্ধেক মাইলের উবার ইটস ট্রিপ এবং দীর্ঘতম ছিল যুক্তরাষ্ট্রের ডেনভার বিমানবন্দরের উদ্দেশে ৪১ মাইলের যাত্রাপথ। উবারের এক হাজার কোটি ট্রিপ পূর্ণ হওয়ার এই যাত্রা একদম সহজ ছিল না। বছর দেড়েক আগেই ‘ডিলিট উবার’ আন্দোলন দানা বাঁধতে শুরু করে। যৌন হয়রানির মতো অভিযোগ এসেছে প্রতিষ্ঠানটির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ট্র্যাভিস কালানিকের বিরুদ্ধে। নতুন সিইও দারা খোশরোশাহি দায়িত্ব নেওয়ার পরও কর্মক্ষেত্রে লিঙ্গবৈষম্য প্রকট আকার ধারণ করে, চিফ পিপল অফিসার পদত্যাগ করেন।
Views : 1310
সম্পর্কিত পোস্ট
ব্লগ
একাকীত্বে আমি সৃষ্টিকর্তার ছায়া দেখি — নাসরিন হামিদ
একাকীত্বে আমি সৃষ্টিকর্তার ছায়া দেখি
— নাসরিন হামিদ
২১/০৫/২৫
মানুষ একাকী হলে, সে কাঁদে না— সে জেগে ওঠে।
যখন চারপাশে কেউ থাকে না,
তখনই সে দেখতে পায়—
অদৃশ্য এক আলো,
যা শুধু সৃষ্টিকর্তার কাছ থেকে আসে।
আমি একা যখন, আমি সবচেয়ে শক্তিশালী।
কারণ তখনই আমি শুনতে পাই তাঁর ডাক,
যিনি আমাকে সৃষ্টি করেছেন ভাঙার জন্য নয়,
জেগে ওঠার জন্য।
মানুষ ভীড়ের মধ্যে নয়,
নির্জনতায় তার সবচেয়ে পবিত্র রূপে পৌঁছে যায়।
কা


