মহাকাশবিজ্ঞান নিয়ে আয়োজন হলো রাজধানীতে

প্রকাশঃ ১১:২৩ মিঃ, জুলাই ২৪, ২০১৮ Card image cap

২১ জুলাই প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে স্পেস ইনোভেশন সামিট। আয়োজন করেছে বাংলাদেশ ইনোভেশন ফোরাম। উদ্দেশ্য ছিল, মহাকাশবিজ্ঞান ও খুদে স্যাটেলাইট তৈরির দক্ষতা উন্নয়ন ও উদ্ভাবনকে উৎসাহিত করা। দিনব্যাপী আয়োজনে একটি কর্মশালা ও সাতটি কারিগরি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

প্রযুক্তি বাংলা কনটেন্ট কাউন্সিলর:

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ২১ জুলাই প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে স্পেস ইনোভেশন সামিট। আয়োজন করেছে বাংলাদেশ ইনোভেশন ফোরাম। উদ্দেশ্য ছিল, মহাকাশবিজ্ঞান ও খুদে স্যাটেলাইট তৈরির দক্ষতা উন্নয়ন ও উদ্ভাবনকে উৎসাহিত করা। দিনব্যাপী আয়োজনে একটি কর্মশালা ও সাতটি কারিগরি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়্যারম্যান শাহজাহান মাহমুদ এবং বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক অধ্যাপক খন্দকার সিদ্দিক ই রাব্বানী। বক্তাদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সাবেক সিস্টেম অ্যাডমিন আজাদুল হক, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) জিরো ল্যাবের প্রধান মিজানুল চৌধুরী, জিরো গ্রাভিটিতে যাওয়া বাংলাদেশি এফ আর সরকার, অধ্যাপক সাজ্জাদ হুসাইন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ‘ব্র্যাক অন্বেষা’ দলের উপদেষ্টা মোহাম্মদ খলিলুর রহমান এবং দলটির দুই সদস্য রায়হানা শামস ইসলাম ও আবদুল্লাহিল কাফি। সামিটে ৩০ জনকে নিয়ে ন্যানো স্যাটেলাইট (ক্যান স্যাট) বিষয়ে হাতেকলমে একটি কর্মশালা পরিচালনা করে ব্র্যাক অম্বেষা দল । কর্মশালা শেষে ক্যান স্যাটটি ২০০ ফুট ওপর থেকে প্যারাস্যুটের মাধ্যমে ভূমিতে নামানো হয় এবং সে সময় গ্রাউন্ড স্টেশন থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়। স্পেস ইনোভেশন সামিটের পৃষ্ঠাপোষক মেক্স গ্রুপ ও ব্যাবিলন রিসোর্স । সহযোগিতায় ছিল ট্রাই ল্যাব, বিডিভেঞ্চার, লাইভটুওয়েব, ষ্টুডিও ওয়াশ ও ড্রিমারস ল্যাব।


Views : 1376

সম্পর্কিত পোস্ট